ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জয় বাংলা সাংস্কৃতিক জোট। রোববার সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী জয় বাংলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট নারীনেত্রী শাহীন আকতার রেনী।
এসময় উপস্থিত ছিলেন, নাট্যজন কামারউল্লাহ সরকার, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, নাট্যজন নিতাই কুমার সরকার, কবি আরিফুল হক কুমার, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, কান্ত কবির মেলার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, আবৃত্তি শিল্পী মনিরা রহমান মিঠি, শরীফ আহমেদ বিল্টু প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী মনিরুজ্জামান উজ্জ্বল, জয়বাংলা সাংস্কৃতিক জোটের গনসঙ্গীত ছাড়াও আবৃত্তি পরিবেশন করে রাজশাহী আবৃত্তি পরিষদ।


