IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় জমি জবর দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

পুঠিয়ায় জমি জবর দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় জমি জবর দখলের অভিযোগ উঠেছে তার নিজের আপন চাচাতো ভাই মকবুল হোসেন মোল্লা বিরুদ্ধে।

এমন ঘটনাটি ঘটেছে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। জমি জবর দখলের অভিযোগে অভিযুক্ত ওই চাচাতো ভাইয়ের নাম মকবুল হোসেন মোল্লা, তার পিতার নাম দেছের আলী মোল্লা।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করা ব্যক্তির নাম আব্দুল হামিদ পিতা মৃত, নুর মোহাম্মদ মোল্লা। তাদের দুজনের বাড়ি একই এলাকায়।
কোথাও কোন সূরাহা না পেয়ে, সমাধানের আশায় আব্দুল হামিদ পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়ি মৌজার, ৭৩ নং খতিয়ানের, ৭২২ নং দাগের ৪০ শতাংশ জমির কিছু অংশ জোর জবরদস্তি করে ভোগদখল করে আসছেন অভিযুক্ত মকবুল হোসেন। এছাড়াও উল্টো বর্তমানে আরো জমি দখলের চেষ্টা করছেন তিনি। ওই বিষয়ে একাধিকবার স্থানীয় ব্যক্তিরা সালিশ করে দিলেও তিনি তা মানেন না বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। এসব বিষয় জানতে সরে জমিনে গেলেও মিলে এর সত্যতা।

মকবুল হোসেনকে বাসায় পাওয়া না গেলে তার স্ত্রীর সাথে কথা হলে তার স্ত্রী বলেন, আমাদের জমি ওরা জোর করে রেকর্ড করে নিয়ে আছে। আমাদের বর্তমানে কোন কাগজপত্র নাই। কিন্তু এই জমিগুলো আমরা পাবো। তারা আমাদের সাথে চালাকি করে জমি আজ থেকে ৬০ বছর আগে রেকর্ড করে নিয়ে নিয়েছে।

বাদী আব্দুল হামিদ ও তাদের কয়েকজন প্রতিবেশীর সাথে কথা হলে তারা বলেন, মকবুল হোসেন আমাদের জমি জোরপূর্বক দখল করে নিয়ে আছে। আমরা বাড়ি করব করতে পারছি না। আমরা বাড়ি করতে গেলে তারা বাধা দিচ্ছেন। এ বিষয়ে কোথাও গিয়ে আমরা সমাধান পাইনি তাই ইউএনও সাহেবের কাছে একটি অভিযোগ দিয়েছি। আমরা সঠিক সমাধান চাই।

উক্ত বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, বিষয়টা আমি জানি না তবে জমি জমার বিষয় সেটা আমি এসিল্যান্ডকে ফরওয়ার্ড করি আমি বাহিরে আছি অফিসে গেলে আরও বিস্তারিত জানাতে পারবো। তবে কোথাও কোনো সমস্যা হলে তা সমাধান করার অবশ্যই চেষ্টা থাকবে আমার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31