IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> রহনপুরে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

রহনপুরে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় প্রতিক বরাদ্দের পর পরই প্রার্থীরা ভোট চাইতে নেমে পরেছেন। প্রার্থীগণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং দোয়া চাইছেন। রহনপুর পৌরসভার বিভিন্ন মহল্লা, হাট-বাজারে প্রার্থীদের ছবি ও প্রতিক সম্বলিত পোষ্টার শোভা পাচ্ছে।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, রহনপুর পৌরসভা নির্বাচন ২০২১ এবং গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত থেকে মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। মেয়র পদে ১ জনের প্রার্থীতা প্রত্যাহারের পর প্রার্থী রয়েছেন ৭জন।

তারা হলেন, বিএনপি মনোনীত বর্তমান মেয়র তারিক আহমদ (ধানের শীষ), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ^াস (নৌকা), ডা: মফিজউদ্দিন (বিএনপি বিদ্রোহী-সতন্ত্র) নারিকেল গাছ, আশরাফুল হক (বিএনপি বিদ্রোহী-সতন্ত্র) জগ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত জোহনা খাতুন (ডাব), মো: মতিউর রহমান খান (আওয়ামীলীগ বিদ্রোহী-সতন্ত্র) চামুচ ও নুরে আলম সিদ্দিকী (আওয়ামীলীগ বিদ্রোহী-সতন্ত্র) মোবাইল ফোন। একজনের প্রার্থীতা প্রত্যাহারের পর সাধারণ আসনের কাউন্সিলর পদে রয়েছেন ৪২ জন।

তন্মধ্যে ১নং ওয়ার্ডে-৫ জন, ২নং ওয়ার্ডে- ৪ জন, ৩নং ওয়ার্ডে- ৪ জন, ৪নং ওয়ার্ডে- ৬ জন, ৫নং ওয়ার্ডে- ৩ জন, ৬নং ওয়ার্ডে- ৭ জন, ৭নং ওয়ার্ডে- ৫ জন, ৮নং ওয়ার্ডে- ৩ জন ও ৯নং ওয়ার্ডে- ৫ জন। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে রয়েছেন ১৭ জন তন্মধ্যে ১নং ওয়ার্ডে- ৩ জন, ২নং ওয়ার্ডে- ৮ জন ও ৩নং ওয়ার্ডে- ৬ জন।

রহনপুর পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৭হাজার ৯৭। পুরুষ ১৩১৮৪ মহিলা ১৩৯১৩। ভোটকেন্দ্র ১১টি। উপজেলা নির্বাচন অফিসার আশা করেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামি ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে রহনপুর পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31