IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> টপ নিউজ >> প্রবাস >> দুই সপ্তাহের লকডাউনে মালয়েশিয়া

দুই সপ্তাহের লকডাউনে মালয়েশিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনা সংক্রমণ রোধে আবারও মালয়েশিয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে দেশটির প্রধানমন্ত্রী তান সেরী মুহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন।

১৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দেশটির কুয়ালালামপুর, পুত্রাজায়া, সেলঙ্গর, সাবাহ, জোহর, মালাকা, পুলাউ পেনাং ও লাবুয়ান অঞ্চলে জারি করা হয়েছে ১৪ দিনের মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা সম্পূর্ণ নিয়ন্ত্রিত জীবনযাপন (এমসিও)।

লকডাউন চলাকালীন সময়ে উৎপাদন, নির্মাণ, পরিষেবা, বাণিজ্য ও বিতরণ, বৃক্ষরোপণ ও পণ্যাদি অপরিহার্য অর্থনৈতিক ক্ষেত্রগুলি পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে।

গত মার্চ মাসে সরকার প্রথমে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ১৯৮৮ এবং পাশাপাশি পুলিশ অ্যাক্ট ১৯৬৭ এর অধীনে ধর্মীয়, খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক গণসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সে সময় সুপার মার্কেট, পাবলিক মার্কেট, বিভিন্ন জিনিসপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করা দোকান ছাড়া সব উপাসনা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

তবে সরকার ধীরে ধীরে তা শিথিল করে। বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান খোলার চেষ্টা করে এবং বেশিরভাগ সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেয়। শর্তসাপেক্ষে বিভিন্ন ধরনের এমসিওর অধীনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। কিন্তু তৃতীয় দফায় করোনা সংক্রমণে প্রতিদিনই বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা।

সম্প্রতি এ সংখ্যা ৩ হাজার ছাড়ানোর পর আবারও মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) চালুর বিষয়ে সিদ্ধান্ত নিলো দেশটির সরকার। এমসিও চলাকালে গেল বছরের মার্চের মতো আবারও ১৪ দিন নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে দেশটির জনগণকে।

সর্বশেষ খবর পর্যন্ত মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার। দেশটিতে করনায় মারা গেছেন ৫৫১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ১১৫ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31