ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহযোগিতায় বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের আয়োজনে ১২০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে মন্নুজান স্কুলের সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, যেকোন দুর্যোগ বা মহামারিতে মানুষের পাশে থাকে আওয়ামী লীগ। করোনাকালেও মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা মানুষের পাশে থেকেছি। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এটি বিতরণ অব্যাহত থাকবে। এভাবেই সব সময় আমরা মানুষের পাশে থাকবো।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবুল সরকার। বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন, বোয়ালিয়া থানা পূর্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।


