IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> টপ নিউজ >> প্রবাস >> কংগ্রেসে ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপিত

কংগ্রেসে ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপিত

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপন করেছেন। ট্রাম্পের ক্ষমতার মাত্র কয়েক দিন বাকি থাকতে আমেরিকার স্থানীয় সময় সোমবার সকালে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে ‌‘অভ্যুত্থানে প্ররোচনা’ দেওয়ার অভিযোগ আনা হয়।

যদি ইমপিচমেন্টের এ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগিয়ে যায়, তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু’বার ইমপিচ হওয়া একমাত্র প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল ভবনের ভেতরে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকরা ভয়াবহ সহিংসতা চালানোর পর ট্রাম্পকে ইমপিচ করার জোরালো দাবি ওঠে। প্রতিনিধি পরিষদে ইমপিচমেন্টের বিল পাস হওয়ার পর এটিকে কংগ্রেসের উচ্চকক্ষ- সিনেটে পাঠাতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে হলে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। কিন্তু সিনেটে এই মুহূর্তে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ বলে সেখানে দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে; যদিও রিপাবলিকানদেরও অনেকেই ক্যাপিটল ভবনের ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তার সমর্থকদের উস্কে দেয়ার অভিযোগ করেছেন।

এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরেও ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে ইমপিচ করা হয়েছিল। সে সময় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু প্রতিনিধি পরিষদ ইমপিচ করলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে সে যাত্রায় রক্ষা পান ট্রাম্প।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31