IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> কেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলন

কেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলন

কেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলন

কেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে ইমাম নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার বিষয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে কেশরহাট পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

রোববার (৯ মার্চ) কেশরহাট বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতারা প্রকৃত ঘটনা তুলে ধরার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৭ মার্চ সন্ধ্যায় কেশরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাঁকোয়া মহল্লার ঈদগাহ বড় মসজিদে আসন্ন ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগ নিয়ে একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল। সভায় উভয় পক্ষ থেকে চারজন করে প্রতিনিধি উপস্থিত থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বলে জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাইসুল ইসলাম রাসেল, কেশরহাট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ওমর ফারুক, স্থানীয় যুবদল নেতা আব্দুল করিম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রতিনিধি হিসেবে উপস্থিত হন।

বক্তব্যে অভিযোগ করা হয়, আলোচনার নির্ধারিত স্থানে আগে থেকেই জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় ও বহিরাগত বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এতে স্বাভাবিক আলোচনা সম্ভব নয় বলে বিএনপির প্রতিনিধিরা জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ সময় আলাউদ্দিন নামের এক ব্যক্তি ঘটনাস্থলের কাছাকাছি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করা হয়।

পরবর্তীতে কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানানো হয়।

তবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং কয়েকজনকে আহত করে। আহতদের মধ্যে লিটন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

কেশরহাট পৌর বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে নিহত আলাউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31