ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী জেলার মিশুক,বেবিট্যাক্সি,ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ সকাল ১১টাই সমিতির কার্যলয়ে মালিক ও শ্রমিকদের মাঝে ঈদ উপলক্ষে ১৫০০ প্যাকেট সেমাই,চিনি,দুধ বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো:মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক মো: শ্যামল শেখ,সাংগঠনিক সম্পাদক মো:সোহান ।
এসময় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিজ নিজ বক্তব্যে বলেন, নির্বাচনের ইশতেহার অনুযায়ী বর্তমান কমিটি মালিক-শ্রমিকদের পাশে থেকে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে। এছাড়াও প্রতিশ্রুতি অনুযায়ী কন্যাদান, শিক্ষা ভাতা, মৃত্যুকালীন টাকা এবং চিকিৎসা ভাতা দেওয়া হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে মালিক-শ্রমিকদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
আরোও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি হায়দার আলীসহ সংগঠনের সদস্য ও শ্রমিক বৃন্দরা ।


