IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় কন্ঠস্বর পরিবর্তন করে ইমো,হোয়াটসঅ্যাপ কিংবা সামাজিত যোগাযোগ মাধ্যমে সুন্দরী নারীর ছবি ব্যবহার করে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ)দিবাগত রাত ১টার দিকে উপজেলার খায়েরহাট গ্রামের রাঙার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী (২০) , আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম (২২)। তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অপর প্রান্তের লোকজনের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নিত বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ ।

এজন্য তারা বিভিন্ন নামের সিমকার্ড ব্যবহার করতো। এলাকায় তার ইমো হ্যাকিং নামে পরিচিত।
পুলিশ জানায়, রোববার রাতে রাঙ্গা ইসলামের বাড়িতে বসে তারা মাদক সেবন করছিল।

এসময় এ্যাপসের মাধ্যমে নারী কন্ঠে প্রবাসী যুবকের সাথে কথা বলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) প্রদুৎ সংগীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত ছয়টি এ্যানডোয়েড মোবাইল ফোনসহ সরঞ্জাম উদ্ধার করে এবং একই সাথে ৫ পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, গ্রেফতারকৃতরা সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রবাসী পুরুষের সাথে নারী কন্ঠে কথা বলে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31