ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আদালতের নির্দেশনা অমান্য করে বাদী মোসাঃ মার্জিয়া বেগম-এর মাতার জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর দেয়ার চেষ্টা করে প্রতিপক্ষ মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য বিবাদীগণ।
রোববার (২৯ মার্চ) বিকাল ৪ টার দিকে নগরীর চন্ডিপুর এলাকায় জোরপূর্বক সীমানা প্রাচীর দেয়ার চেষ্টা করে।
এ বিষয়ে মার্জিয়া বেগম বাদি হয়ে রাজপাড়া থানায় ০৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
মামলার বাদী মোসাঃ মার্জিয়া বেগম বলেন, গত শনিবার ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯টার দিকে আদালতের নির্দেশনা অমান্য করে আমার মায়ের জমির উপর জোরপূর্বক সীমানা প্রাচীর দেয়ার চেষ্টা করে বিবাদী মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য আসামীরা। এসময় আমরা বাধা প্রদান করলে আসামীরা আমাদের উপর চড়াও হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


