ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে ককটেল তৈরীর উপকরণ গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করেছে র্যাব-৫
গত কাল ৩১ মার্চ বুধবার রাত্রী-২১.৩০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিজয়নগর নামক এলাকায় র্যাবের অভিযানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে ১২ কেজি ৫৮০ গ্রাম বিস্ফোরক সাদৃশ্য দ্রব্য গান পাউডার ও ২ কেজি ১৪০ গ্রাম ভাঙ্গা কাঁচের গুড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত গান পাউডার ও কাঁচের গুড়া বিধি মোতাবেক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।


