IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রাজশাহী নগর আ.লীগের শীতবস্ত্র বিতরণ

রাজশাহী নগর আ.লীগের শীতবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের পক্ষ থেকে বোয়ালিয়া থানার অন্তর্গত সাংগঠনিক ৭টি ওয়ার্ডের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় দড়িখরবনা এলাকায় মহানগর আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, বোয়ালিয়া থানার অন্তর্গত সাংগঠনিক ৯, ১০, ১১, ১৩, ১৪ (পূর্ব), ১৪ (পশ্চিম) এবং ১৫ নং ওয়ার্ডের ১৪০০ জনের প্রত্যেককে একটি করে কম্বল প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে থাকে। করোনা মহামারিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মানুষের পাশে ছিলাম। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ গরীব, নি¤œ আয়ের এবং কর্মহীন মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তা, অর্থ সহায়তাসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছি।

মেয়র আরো বলেন, শীতের কষ্ট কিছু হলেও লাঘবের জন্য কম্বল নিয়ে মানুষের কাছে হাজির হয়েছি। এভাবেই যেকোন দুর্যোগে, দুঃসময়ে আওয়ামী লীগ মানুষের পাশে আছে, ছিল এবং আগামীতেও থাকবে।

বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি তার বক্তব্যে বলেন, ২০০৮ সালে নির্বাচনে আমরা বলেছিলাম খায়রুজ্জামান লিটন ভাইকে একটা সুযোগ দেন, ব্যাপক উন্নয়ন দেখতে পাবেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে মেয়র থেকে রাজশাহীর দৃশ্যমান উন্নয়ন করেন লিটন ভাই। ২০১৮ সালে লিটন ভাই আবার মেয়র নির্বাচিত হয়েছেন। এর মাত্র দুই বছরেই রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছে। রাজশাহীর উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্ববৃহৎ প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। লিটন ভাইয়ের নেতৃত্বে আগামী তিন বছরে রাজশাহীর চেহারায় পাল্টে যাবে।

ডাবলু সরকার আরো বলেন, আপনারা দেখেছেন্, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহীতে লিটন ভাইয়ের নেতৃত্বে করোনাকালে খাদ্য, অর্থ সহ বিভিন্নভাবে মানুষকে সহায়তা প্রদান করেছি। আওয়ামী লীগ যেকোন বিপদে মানুষের পাশে থাকে। আরো তো অনেক রাজনৈতিক দল আছে, তাদেরকে করোনাকালে মানুষের পাশে থাকতে আমরা দেখতে পাইনি।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন তেতু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, সদস্য এনামুল হক কলিন্স, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমুখ।

৭টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31