IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> কৃষি >> ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দেশে প্রিমিয়াম কোয়ালিটির বাসমতী ও লম্বা-সরু চালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. জাফর ইকবাল।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড কার্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এসময় তিনি প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম ও বিভিন্ন উন্নত জাতের ধানের প্রদর্শনী ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. গফ্ফার আল-হাদী, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ হাসান মোস্তাফিন। এছাড়া প্রাণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. জাকারিয়া হোসেন, কৃষিবিদ মো. নওশাদ হোসেন, মো. আকিনুজ্জামান, ধীমান রায়, মো. রোমানুর রহমান, মো. উজ্জল খলিফা, মো. রায়হানুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে পাকিস্তান ও ভারতের বাসমতী ধান, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ব্ল্যাক রাইস, দেশের ঐতিহ্যবাহী কাটারী চাল এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রিধান-৫০, ১০৮, ১১৩, ১১৪ ও বাংলামতি জাতসহ বিভিন্ন ধানের জাত উপস্থাপন করা হয়। পাশাপাশি স্থানীয় দুইটি মোটা জাতের ধানও প্রদর্শন করা হয়।

প্রাণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. জাকারিয়া হোসেন বলেন, দেশে প্রিমিয়াম কোয়ালিটির বাসমতী ও লম্বা-সরু চালের ঘাটতি পূরণে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড নিরলসভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও জানান, বিদেশি বাসমতী চালের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় জলবায়ু উপযোগী উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণই তাদের মূল লক্ষ্য।

পরিদর্শন শেষে অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে এ ধরনের গবেষণা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930