IMG-LOGO

শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ২৯ পিচ ইয়াবাসহ ২জন পুলিশের হাতে গ্রেপ্তারবাঘায় অর্ধকোটি টাকার লেনদেন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য, অতঃপর…দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও পরিবর্তন আসেনি : মির্জা ফখরুলরাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের যুবক গ্রেফতারমাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সইপুঠিয়ায় শিলাবৃষ্টিতে পাট ও ধান চাষীদের মাথায় হাতমাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেবিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসকপোরশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুফুলবাড়ীতে ১২ বছরের শিশু ৩ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতকবাগমারায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারবাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজতানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলপবায় বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার: এমপি মিলন‘পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণের প্রভাব বাংলাদেশেও ফেলতে পারে’মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় অর্ধকোটি টাকার লেনদেন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য, অতঃপর…

বাঘায় অর্ধকোটি টাকার লেনদেন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় মালামাল বিক্রির অর্ধকোটি টাকার লেনদেন নিয়ে থানা-পুলিশ ও সালিশ ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাঘা উপজেলার আড়ানীর স্থানীয় বিএনপির এক নেতাসহ তার সমর্থকদের বিরুদ্ধে অর্ধকোটি টাকা মূল্যের ৯০০০(নয়) কেজি জিরা কিনে টাকা না দিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে আরো ৭২ হাজার ৫০০ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পাবনার সুজানগর থানার চর চিনাখড়া গ্রামের ভুক্তভোগী ব্যবসায়ী ফেরদৌস সরদার (মিঠন) আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের সুজাত আহমেদ তুফান(৫২) ও একই পৌরসভার পালপাড়ার সুইট(২৫)সহ ৪জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। পরে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। সুজাত আহমেদ তুফান আড়ানী পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বলে দলীয় সুত্রে জানা গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ফেরদৌস সরদার (মিঠন) জানান,বৃহসপতিবার(৭মে) দিনভর নাটক করে গভীর রাতে ১০০ বস্তা জিরা ফেরত দিয়েছে। আগামী রোববার বাকি ২০০ বস্তা জিরা ও কেড়ে নেওয়া টাকা ফেরত দেওযার জন্য সময় নিয়েছে।

ব্যবসায়ী ফেরদৌস সরদার (মিঠন) জানান, গত বুধবার (০৬-০৫-২০২৬) সুইট নামে একজন মোবাইলে যোগাযোগ করে তার আড়ত থেকে ৯০০০(নয়) হাজার কেজি জিরা ক্রয় করেন। ৫৫০ টাকা হিসেবে যার মূল্যে ছিল ৪৯ লাখ ৫০ হাজার। মুখের কথায় বিশ্বাস করে ট্রাকে করে নিয়ে গিয়ে ৩০ কেজি ওজনের ৩০০ বস্তায় ৯০০০(নয়) কেজি জিরা বুধবার ডেলিভারি দেন। সুজাত আহমেদ তুফান ও সুইটসহ আরো দুইজন ট্রাক থেকে মাল আনলোড করেন।

“মাল নেওয়ার পর থেকে তারা টাকা দিচ্ছি দিব বলে পরে আর টাকা দেন নাই। বরং একটি গোপন স্থানে নিয়ে গিয়ে চাকু বের করে প্রাণনাশের ভয় দেভিয়ে কাছে থাকা ৭২ হাজার ৫০০ টাকা বের করে নেয়। পরে বাধ্য হয়ে বাঘা থানায় অভিযোগ করেছি,”। ভুক্তভোগী ব্যবসায়ী ফেরদৈাস সরদার(মিঠন) জিরাগুলো ইমর্পোট-এ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করেন। পুলিশ জানায়, তদন্ত করে যার সত্যতা পাওয়া গেছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “অর্ধকোটি টাকার জিরা আত্মসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে সত্যা পাওয়া গেছে। মামলার জন্য ভুক্তভুগি বাদিকে থানা ডাকা হয়েছে। পরে আসেননি। তবে দুই পক্ষ মীমাংসার জন্য সময় চেয়েছে। মীমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, “ঘটনা জানাজানি হওয়ার পর আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হকের বাসায় দুই পক্ষকে নিয়ে বসা হয়। অভিযুক্তরা আগামী রোববার এর মধ্যে টাকা সহ জিরা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন আমরা চাই বিষয়টি সামাজিকভাবে শেষ হোক।” এ ব্যাপারে বিএনপি নেতা তোজাম্মেল হকের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তিনি রিসিভ করেননি। তবে অভিযুক্ত সুজাত আহমেদ তুফান বলেন,ব্যাংক বন্ধ থাকায় কিছুটা অমিমাংসিত রয়েছে।

শঙ্কা প্রকাশ করে ব্যবসায়ীরা বলেন, “বাকিতে বড় অংকের মাল দিয়ে অনেক ব্যবসায়ী পথে বসেছে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930