IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পেল প্রায় ১০ হাজার কৃষকমান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতিগোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩৪ জনকুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহহত্যাচেষ্টা মামলা, বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> প্রবাস >> মালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটক

মালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় পাচারের শিকার নয় বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ; তাদের অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তার অভিযোগে আরও দুই বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, সেলাঙ্গরের পেটালিং জায়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘শফিক গ্যাং’ নামে পরিচিত বাংলাদেশি অভিবাসী পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গত ৫ মে ওই অভিযানের পর ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, মালয়েশিয়ায় পাচার করে আনা হয়েছে এমন সন্দেহে তারা নয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছেন।

তিনি বলেন, পাচারে সহায়তাকারী হিসেবে কাজ করা চক্রের আরও দুই বাংলাদেশি সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী ২০০৭ সালের আইনে তদন্তের জন্য তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

বারনামা লিখেছে, যে বাড়িটিতে অভিযান চালানো হয়েছিল, সেটি অবৈধ অভিবাসীদের লুকিয়ে রাখা এবং ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হত।

জাকারিয়াকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, “ধারণা করা হচ্ছে, তারা (নয় বাংলাদেশি) প্রায় দুই দিন আগে একটি প্রতিবেশী দেশে প্রবেশ করে, এরপর সেখান থেকে পাচার হয়ে মালয়েশিয়ায় আসে।”

তিনি বলেন, গ্রেপ্তার অন্য দুই বাংলাদেশি ওই ট্রানজিট হাউজের পাহারাদার হিসেবে কাজ করতেন।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি থেকে সক্রিয় ছিল এই চক্রটি। তারা তৃতীয় কোনো দেশের রুট ব্যবহার করে এবং কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে বিদেশিদের মালয়েশিয়ায় নিত। এরপর তাদের সরাসরি ক্লাং ভ্যালি এলাকায় নিয়ে গিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হত।

জাকারিয়া বলেন, প্রত্যেক অভিবাসী আনার জন্য চক্রটি ১৫ হাজার রিঙ্গিত (৩,৮২৫ ডলার) পর্যন্ত আদায় করত। এ কারবার শুরুর পর থেকে তারা প্রায় ১৬ লাখ রিঙ্গিতের (৪ লাখ ৮ হাজার ডলারের বেশি) ব্যবসা করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930