IMG-LOGO

শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদাননির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি বারীরএকটি রাস্তা, দুই পক্ষ, ৬ জনের জেলপ্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়ন করে দেখাচ্ছেন : রাসিক প্রশাসকচারঘাটে আনুষ্ঠানিক আম সংগ্রহের কার্যক্রম শুরুহাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুমান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তারগোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটকনিয়ামতপুরে ধারদেনার ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ‘হত্যার’ অভিযোগসরদহ রেলষ্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা,নিরাপত্তাহীনতায় জর্জরিত,বাড়ছে অপরাধ প্রবনতারাজশাহীতে‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপএর উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬নিয়ামতপুরে শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তারগণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ২০২৭ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি বারীর

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি বারীর

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে রাজশাহীর বাগমারায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সংসদ সদস্য ডা. আব্দুল বারী। জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে প্রতি শুক্রবার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি সেই অঙ্গীকার নিয়মিতভাবে পালন করে চলেছেন।

দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চিকিৎসা পেশার সঙ্গে সম্পৃক্ত ডা. আব্দুল বারী শুরু থেকেই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এমবিবিএস পাস করার পর থেকেই তিনি বাগমারার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। বিশেষ করে অসহায় ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে তিনি সবসময় মানবিক ভূমিকা পালন করে আসছেন।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তিনি। নির্বাচনের সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাবঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রতি শুক্রবার বিনামূল্যে রোগী দেখেন। নির্বাচনের পর থেকেই ভবানীগঞ্জে তাঁর প্রতিষ্ঠিত ভবানীগঞ্জ ক্লিনিকে নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতি শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের মানুষ চিকিৎসাসেবা নিতে ভবানীগঞ্জ ক্লিনিকে ভিড় করেন। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ নানা বয়সী রোগীরা এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন। শুধু পরামর্শ নয়, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।

স্থানীয়দের ভাষ্যমতে, বাগমারা একটি প্রত্যন্ত জনপদ হওয়ায় অনেক মানুষ আর্থিক সংকটের কারণে শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। সেই জায়গা থেকে ডা. আব্দুল বারীর এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো তাঁর এই মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন।

ডা. আব্দুল বারীর পাশাপাশি ভবানীগঞ্জ ক্লিনিকে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকও নিয়মিত রোগী দেখছেন। উন্নত চিকিৎসাসেবা, রোগীদের প্রতি আন্তরিক আচরণ এবং স্বল্প খরচে চিকিৎসা সুবিধা নিশ্চিত করায় ইতোমধ্যেই ভবানীগঞ্জ ক্লিনিক ব্যাপক সুনাম অর্জন করেছে।

নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতি শুক্রবারের মতো আজও সকাল থেকে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ক্লিনিকে। চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ডা. আব্দুল বারী শুধু রাজনৈতিক দায়িত্বই পালন করছেন না, মানবিক দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, একজন জনপ্রতিনিধির এমন জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করছে।

এমপির ডাক্তার আব্দুল বারী বলেন, মানুষ মানুষের জন্য। একজন অসহায় ব্যক্তির চিকিৎসার অভাবে কষ্টে জীবন যাপন করবে সেটা হতে পারে না। আমি আমার জায়গা থেকে তাদের সেবায় কাজ করে যাচ্ছে। ৩০ বছর ধরে আমি মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। হাজারো রোগীকে দিয়েছি বিনামূল্যে চিকিৎসা সেবা। আমি নির্বাচিত হওয়ার পর থেকে একদিন রেখেছি বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য। সেই প্রতিশ্রুতি আজ অবধি বাস্তবায়ন করে চলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930