IMG-LOGO

সোমবার, ১৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনমহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৪ গরু জব্দসিংড়ায় পরকীয়া করে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারগোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে এডভোকেসি সভার‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসিংড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিতপোরশায় ভটভটি ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহত-৩রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণরাসিক প্রশাসকের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর ড্রেনপরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে এলাকাবাসীসিংড়ায় দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণপোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধনবাগমারায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বারী‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধ

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বা মহানন্দা সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে । ‎মঙ্গলবার (১৮ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কার্যালয়ের মূল ফটকের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

এ সময় ঘন্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা, ছাত্রজনতার মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্দতব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে টোল আদায় করা হচ্ছে। একাধিকবার টোল প্রত্যাহারের দাবি জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। এ নিয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। আর তাই চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি চাঁপাইবাসীর কথা চিন্তা করে মহানন্দা সেতুর টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে। আর এই দাবী পূরণ না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা।

‎কর্মসূচিতে বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎এদিকে অবরোধের ফলে মহানন্দা সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহন চলাচলে ভোগান্তি দেখা দেয়। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930