IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাজশাহীর তিনটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলাগুলো হলো চারঘাট, পুঠিয়া ও বাগমারা। মঙ্গলবার দুপুরে চারঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য পুঠিয়া ও বাগমারায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চারঘাটে এই অনুষ্ঠানে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার সঞ্চালনায় জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মো: রাহাতুল করিম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী( অ:দা:) মো: আলেফ আলী।

আরো উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র সভাপতি বিকুল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অরণ্য কুসুম, চারঘাট উপজেলা যুবদল নেতা আলমগীর,জনি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। রাজশাহী জেলা পরিষদ যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, জেলা পরিষদ সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদকে সামনে রেখে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে কিছুটা হলেও মানুষের কষ্ট লাঘব হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

আলোচনা সভা শেষে সেমাই, চিনি, তেল,দুধ ও পোলায়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।###

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31