IMG-LOGO

বৃহস্পতিবার, ২১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে : এমপি চাঁদরাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণশিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রীমান্দায় পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিতমোহরে কৃষিপ্রাণ বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিতপোরশায় পশু চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতপোরশায় ভূমিসেবা মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিতরাসিক প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো নগরবাসীকেপরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরুব্র্যাকের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা মাদক কারবারিদের হাতে জিম্মি সমাজ ব্যাবস্থাসাতক্ষীরায় সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনমান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক গুরুতর আহতমান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ তিনজন আহতরাসিক প্রশাসকের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়পুঠিয়ায় জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় কাবাডি বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজশাহী জেলা। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অংশ নেওয়া শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে মাঠে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। গ্যালারিতে ছিল অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং বর্ণিল সাজসজ্জায় পুরো স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ শেখায়। নতুন প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তিনি শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।

উল্লেখ্য, প্রতিযোগিতায় কাবাডি বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজশাহী জেলা। কাবাডি বালক বিভাগে রানার্সআপ হয় বগুড়া জেলা এবং কাবাডি বালিকা বিভাগে রানার্সআপ হয় জয়পুরহাট জেলা। ক্রিকেট বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা ও রানার্সআপ হয় রাজশাহী জেলা। ক্রিকেট বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা এবং রানার্সআপ হয় সিরাজগঞ্জ জেলা। ফুটবল বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা ও রানার্সআপ হয় রাজশাহী জেলা। অপরদিকে ফুটবল বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় নওগাঁ জেলা এবং রানার্সআপ হয় বগুড়া জেলা।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930