IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ

গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগদানকৃত ইসরাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২১ মে) গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে যুবদল নেতৃবৃন্দ নবাগত ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ফুল দিয়ে বরণের পর তারা উপজেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় যুবদল নেতৃবৃন্দ উপজেলার যেকোনো ইতিবাচক, জনকল্যাণমূলক এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সকল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত ইউএনও ইসরাত জাহানও উপজেলার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ডালিম এবং রাজশাহী জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা রাকিব রাজিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রজব আলী, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, সদস্য মোস্তাফিজুর রহমান হিমেল, আব্দুর রশিদ, রবিউল ইসলাম, আতিকুর রহমান টোটন, ওমর ফারুক মিলন, আক্তারুজ্জামান সুমন, জিয়াউর রহমান, শামীম হোসেন, মো. শহীদ, মো. ইউনুস, ইউসুফ আহমেদ জীবন, এসারুল হক, জুয়েল রানা, কামাল হোসেন, আরিফুজ্জামান তৌসিফ ও মো. মাসুমসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31