ধূমকেতু প্রতিবেদক : বৃক্ষে বৃক্ষে সবুজায়ন হোক সারা পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন রূপরেখা কিশোর মেলা আয়োজনে বিকেএসপি রাজশাহীতে একটি বিলুপ্ত প্রজাতির হৈমন্তী গাছ রোপন করা হয় ।
৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিন প্রতিযোগিতা পুরস্কার শেষে গাছটি রোপন করেন এনডিসি, পিএসসি মহাপরিচালক বিকেএসপির ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ ।
এসময় উপস্থিত ছিলেন রূপরেখা কিশোর মেলার সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার, বিকেএসপির কোচ আরিফুল করিম ভাষণ,মাইনুল হাসান রাফি,লিটন মাহমুদ,বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষক কেন্দ্র রাজশাহীর প্রধান শিক্ষক রুমন আমম্মেদ হানিফসহ আরোও অনেকে ।



