IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিশোরগঞ্জের যুবক, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ নিহতরাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণচামড়া সিন্ডিকেটের তেলেসমাতি আর দেখতে চাই না- এমপি মিলনরাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে মানববন্ধনবাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায়’সিংড়ায় ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনামহাদেবপুরে বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়ভূয়া নিয়োগ বোর্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসিংড়ায় রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনগোদাগাড়ীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের সাথে এমপির মতবিনিময় সভাকুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫নিয়ামতপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মসূচিময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানজঙ্গলের ভেতর মিউমিউ করছিল বিড়াল ছানাটি…
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৃতীয় দিনেও রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) রাজশাহী দুইটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলাগুলো হলো গোদাগাড়ী ও তানোর। শনিবার বিকেল সাড়ে ৪ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য তানোর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হাবীব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী( অ:দা:) মো: আলেফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন,“ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই উৎসবের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও আনন্দের হাসি ফোটে। তাই রাজশাহী জেলা পরিষদ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।”

তিনি আরও বলেন,“সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দারিদ্র্য ও বৈষম্য অনেকাংশে কমে আসবে। একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষের সেবা ও কল্যাণে কাজ করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

তিনি বলেন,“ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার উপলক্ষ। রাজশাহী জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই ঈদ উপহার হয়তো সামান্য, কিন্তু এর মাধ্যমে আমরা অসহায় মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন সমাজের পিছিয়ে পড়া মানুষও উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। তাই সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন ও বিত্তবান মানুষদেরও এগিয়ে আসতে হবে। মানবিক সমাজ গড়তে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির কোনো বিকল্প নেই।”

আলোচনা সভা শেষে সেমাই, চিনি, তেল,দুধ ও পোলায়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ