IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণপবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো মুসল্লি হাজিরইরান চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের সুর বদল, ‘প্রায় চূড়ান্ত’ থেকে এবার ‘তাড়াহুড়া না করার’ নির্দেশপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎমেধা ও যোগ্যতার জয়: রাজশাহী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ!ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত ১৫নন্দীগ্রামে বিএনপির প্রয়াত নেতা শরিফুলের পরিবারকে সহায়তা প্রদান করলেন এমপি মোশারফবাঘায় কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন,আহ্বায়ক মিঠু,সদস্য সচিব তোহিদুলগোমস্তাপুরে রেশম চাষি ও বসনী সমাবেশরাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২

মহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী আলী জাকের (২২) ও অটোরিকশা চালক আবু হাসান (৪৬)।

রবিবার রাত ৯ টার দিকে উপজেলার পিড়ার মোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই আলী জাকেরের মুত্যু হয়। আলী জাকের বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামুল হকের ছেলে।

এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। অপরদিকে রাত ৩ টার দিকে পত্নীতলা উপজেলার ফতেপুর বাজারের অদূরে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে আটোরিকশা চালক আবু হাসান নিহত হন। আবু হাসান উপজেলার সুজাইলহাট গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আবু হাসান তার অটোরিকশায় যাত্রী নিয়ে নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারে যাচ্ছিল। বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক আবু হাসানের মৃত্যু হয়।

এ ঘটনায় অটোরিকার যাত্রী ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫) ও নিহত হন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ