IMG-LOGO

বুধবার, ২৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদুল আজহার শুভেচ্ছাসৌদির সাথে মিল রেখে পুঠিয়ায় ৫ জনের ঈদের নামাজ আদায়বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সৌদির সাথে মিল রেখে পুঠিয়ায় ৫ জনের ঈদের নামাজ আদায়

সৌদির সাথে মিল রেখে পুঠিয়ায় ৫ জনের ঈদের নামাজ আদায়

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : ‎সারাদেশে যখন পবিত্র ঈদ আগামীকাল,ঠিক তখনই সৌদি আরবের সাথে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় আগাম ঈদুল আযহায় নামাজ আদায় করেছেন কয়েকজন সদস্য। আজ বুধবার (২৭ মে) সকাল ৮টায় পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার ‘কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে’ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
‎ঈদ জামাতে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা রহিম গাজী। তবে এই জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। নারী-পুরুষ মিলিয়ে মোট ৫ জন এই ঈদের নামাজে অংশ নেন। এর মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন মহিলা মুসল্লি ছিলেন।

‎নামাজ শেষে অংশ নেওয়া মুসল্লিরা জানান, তারা প্রতি বছরই এখানে এভাবে ঈদের জামাত আদায় করে আসছেন। পূর্বে তারা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদের জামাত আদায় করলেও, এখন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের সালাত আদায় করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।

‎নামাজের খুতবা ও দোয়া শেষে ইমাম মো: রহিম গাজী গণমাধ্যমকে তাদের এই সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। তিনি বলেন: “মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে, আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠে না; চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উদিত হয়, সেদিন থেকেই মূলত নতুন মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড়, তাই সব দেশ থেকে একই সময়ে চাঁদ দেখা যায় না। সেটা আমাদের দেখার ব্যর্থতা, কিন্তু চাঁদের উপস্থিতি তো সত্য।”

উল্লেখ্য, প্রতি বছরই বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে সৌদি আরবের চন্দ্রোদয়ের ওপর ভিত্তি করে একদিন আগেই ঈদ উদযাপনের খবর পাওয়া যায়। তবে রাজশাহীর পুঠিয়ায় মাত্র ৫ জন মুসল্লি নিয়ে এমন আগাম ঈদের জামাত আদায়ের ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news