IMG-LOGO

শুক্রবার, ২৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিসরাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিমযয়ে ভূমি মন্ত্রী মিনুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণাদুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসমার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার করল সেন্টকমগোলাগুলি, ডাকাতি-নাশকতার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছিল বাঘার চরবাসীএমপি চাঁদের প্রচেষ্টায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজির‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম’‘একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩চাঁপাইনবাবগঞ্জের চার গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপননন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছনে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহতসকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত , অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদুল আজহার শুভেচ্ছা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিমযয়ে ভূমি মন্ত্রী মিনু

রাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিমযয়ে ভূমি মন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের উদ্যোগে এক জমকালো ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের বাংলোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অতিথিদের স্বাগত জানান বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অতিথিদের অংশগ্রহণে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরে সবাই নৈশভোজ ও ঈদ প্রীতিভোজে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,“ঈদ আমাদের সব ভেদাভেদ ভুলে এক সুতোয় বাঁধার সুযোগ করে দেয়। প্রশাসনের এই আয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়কে আরও সুদৃঢ় করবে। আমরা সবাই মিলে রাজশাহীর মানুষের কল্যাণে কাজ করে যাব।”

পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন,“ঈদুল আজহা আমাদের ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। রাজশাহীর সর্বস্তরের মানুষের মাঝে এই আনন্দের বার্তা ছড়িয়ে দিতে এবং পবা-মোহনপুরের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করবে।”

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা), পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপস্থিত সকলে জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং একে অপরের সঙ্গে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ