IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বিএনপির দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতি

বিএনপির দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতি

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতানের বিরুদ্ধে সমাবেশে আপত্তিকর ও অসম্মানজনক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্যও।

রবিবার (৩১ মে ) বিকেলের দিকে ভেড়ামারা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, সদস্যসচিব শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম এবং চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জানবার হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, টিপু সুলতানের বক্তব্য ছিল পরিকল্পিত। তিনি বলেন, ‘ওর মতো একজন নেতা কী বলল, তাতে বিএনপির ওপর কোনো প্রভাব পড়বে না।’

একই আসনের বিএনপির মনোনীত সাবেক প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের নাম উল্লেখ করে তিনি বলেন, দলের ভেতরে বিভক্তি বা গ্রুপিং সৃষ্টি হলে তা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এমন কিছু করবেন না, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে শনিবারের সমাবেশে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি কেন টিপু সুলতানকে আপত্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত রাখেননি, তা আমার জানা নেই।’

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর উদ্দেশে শহীদুল ইসলাম বলেন, ভবিষ্যতে দলীয় মনোনয়ন ও নির্বাচনী সাফল্যের জন্য তৃণমূল নেতা-কর্মীদের সমর্থন অপরিহার্য। তাঁদের মধ্যে বিভেদ সৃষ্টি করলে দল ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, ‘মিরপুর ও ভেড়ামারা উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর পর্যায়ের নেতা-কর্মীরাই নির্বাচনের চালিকাশক্তি। তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হলে সফলতা অর্জন কঠিন হবে।’

টিপু সুলতানের বিরুদ্ধে অভিযোগ তুলে শহীদুল ইসলাম বলেন, টিপু অতীতে বিভিন্ন মামলার আসামি ছিলেন এবং রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘আমি নিজেও আতঙ্কিত। মিরপুরে যেতে হলে আমাকে সতর্ক থাকতে হয়। কারণ, এমন কোনো অপকর্ম নেই, যা টিপু সুলতান করতে পারেন না।’
এর আগে শনিবার বিকেলে মিরপুর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের সাবেক বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।


সেই সভায় বক্তব্য দিতে গিয়ে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পরাজয়ের পেছনে অধ্যাপক শহীদুল ইসলামের ভূমিকা ছিল। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় অর্থ লেনদেন ও ভোট কেনাবেচার ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। বক্তব্যে টিপু সুলতান অধ্যাপক শহীদুল ইসলাম সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন, যা নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে অপর নেতা সংবাদ সম্মেলন করেছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত উভয় পক্ষকে নিয়ে বসে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031