IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শিঘ্রই ছাত্রদলের নতুন কমিটি, যারা নেতৃত্বের দৌড়ে এগিয়ে

শিঘ্রই ছাত্রদলের নতুন কমিটি, যারা নেতৃত্বের দৌড়ে এগিয়ে

ধূমকেতু প্রতিবেদক,শেখ রাজীব হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিএনপির আদর্শিক কর্মী তৈরির আঁতুড়ঘর এবং সংগঠনের ‘ভ্যানগার্ড’ হিসেবে বিবেচনা করা হয়। এই সংগঠন থেকেই বিএনপির বহু কেন্দ্রীয় নেতার রাজনৈতিক উত্থান ঘটেছে। ফলে জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন কেন্দ্রীয় কমিটি নিয়ে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিতে পারেন। এর অংশ হিসেবে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে।

সভাপতি পদে আলোচনায় যারা…..

সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ , সহ-সভাপতি এ.বি.এম. ইজাজুল কবির রুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনায় এই চার নেতাকে সভাপতি পদের শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

সাধারণ সম্পাদক পদে কারা এগিয়ে…..
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

তবে চূড়ান্ত নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড নতুন ও যোগ্য নেতৃত্বের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্বের সম্ভাবনা বিশেষ করে গত জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা এবার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনায় আসছে।

সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আওতাধীন ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী রয়েছে। এই বিশাল শিক্ষার্থী জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে আরও সম্পৃক্ত করতে কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন নেতাকে গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে নেতৃত্বের আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা নামগুলোর মধ্যে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক, মো: রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু)।

যদিও ছাত্রদলের নতুন কমিটি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে দলীয় অঙ্গনে কাজ চলছে জোরালোভাবে। এখন সবার দৃষ্টি বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের দিকে। নতুন কমিটিতে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকার সমন্বয় কতটা গুরুত্ব পায়, সেটিই দেখার বিষয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31