IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে পল্লীমঙ্গল কর্মসূচীরফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতমহাদেবপুরে ঐতিহাসিক হুর মাদারের মেলা গ্রামীণ জনপদ জুড়ে উৎসবের আমেজআদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার ৮০ লাখ টাকা পাবেসিংড়ায় ছাত্রশিবিরের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২মান্দায় জমি নিয়ে বিরোধে জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা. আটক ৪শিঘ্রই ছাত্রদলের নতুন কমিটি, যারা নেতৃত্বের দৌড়ে এগিয়েপল্লবীতে শিশু ধর্ষণের পর হত্যা: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকেনতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ঐতিহাসিক হুর মাদারের মেলা গ্রামীণ জনপদ জুড়ে উৎসবের আমেজ

মহাদেবপুরে ঐতিহাসিক হুর মাদারের মেলা গ্রামীণ জনপদ জুড়ে উৎসবের আমেজ

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ঐতিহাসিক হুর মাদারের মেলাকে ঘিরে গ্রামীণ জনপদ জুড়ে বইছে উৎসবের আমেজ।

প্রতি বছরের ন্যায় গতকাল রবিবার (৭ জুন) উপজেলার চেরাগপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামে উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হয়। শত শত বছর ধরে চেরাগপুর গ্রামে বৈশাখ মাসের ২য় রবিবার হুর মাদারের মেলা অনুষ্ঠিত হয়ে আসলেও ওই সময় ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত থাকার কারণে গ্রামবাসীরা সেটি পরিবর্তন করে বেশ কয়েক বছর থেকে জ্যৈষ্ঠ মাসের ২য় রবিবার মেলার আয়োজন করে আসছে।

ঐতিহাসিক এই মেলাকে কেন্দ্র করে চেরাগপুর গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামে বইছে উৎসবের আমেজ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও মেলাকে ঘিরে রয়েছে নানা আয়োজন। আয়োজক সূত্রে জানায়, ধর্মীয় ও ঐতিহ্যবাহী পরিবেশে প্রতিবছর হুর মাদারের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মেলায় পাশ^বর্তী কয়েকটি জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।

ঐতিহাসিক হুর মাদারের মেলা শুরুর কয়েকদিন আগে থেকেই গ্রামের বাড়িগুলোতে শুর হয় উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে জামাই-মেয়ে, আত্মীয়-স্বজনরা আসতে শুরু করেন। কয়েকদিন ধরে গ্রামজুড়ে চলে আনন্দ-উৎসব, আত্মীয়তার বন্ধন আর মিলনমেলা। অনেক পরিবার বছরের এই সময়টিকে ঘিরেই আত্মীয়দের নিয়ে বিশেষ আয়োজন করে থাকে।

এ মেলাকে ঘিরে ওইদিন গ্রামেই ৮ থেকে ১০টি মহিষ জবাই করা হয়। প্রত্যেক বাড়িতে আত্নীয়-স্বজনদের জন্য নেয়া হয় মহিষের মাংস। যুগ যুগ ধরে এ নিয়মই চলে আসছে। ফলে মেলাটি শুধু ধর্মীয় বা ঐতিহ্যবাহী অনুষ্ঠানই নয়, এটি গ্রামীণ সামাজিক সম্প্রীতি ও পারিবারিক বন্ধনেরও এক অনন্য মিলনস্থলে পরিণত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যবাহী এ মেলায় বাঁশ-বেত শিল্প, কাঠের আসবাবপত্র, লোহার তৈরি দা, বটি, ছুরি, বিভিন্ন ধরণের খেলনা, দই-মিষ্টি, জিলাপী, কসমেটিক্স সামগ্রী, হাতপাতা, নানা ধরণের মুখরোচক আচার, আখের রস, রঙ- বেরঙের শরবত, বাহারী পান ও কুটির শিল্পের দোকান বসেছে মেলায়।

এ মেলায় শিশুদের আকর্ষণ হিসেবে ছিলো ঘোড়ার গাড়ী। আয়োজক কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ ও কোষাধ্যক্ষ মোকলেছার রহমান বাবুসহ ২২জন সদস্য নিয়ে মেলা পরিচালনা কমিটি গঠন করে তা পরিচালনা করা হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031