IMG-LOGO

রবিবার, ২১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যুরুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিমবরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষের নতুন সম্ভাবনাসিংড়ায় পৌরবাসীর সাথে জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময়নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধারপোরশায় পটল পাতার বড়ায় জীবিকা নির্বাহ শফিকুলেরসিংড়ায় সফল চাষী অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভামালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানগোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতজন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মনোজিৎ সরকাররহনপুরে জামায়াতের কর্মী সম্মেলননিয়ামতপুরে ১২ বোতল ‘স্ক্যাফ’সহ ১ মাদক কারবারি গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎরাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

দুর্গাপুরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের আংরার বিলের একটি পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম (৩৮) নওপাড়া ইউনিয়নের যুগিশো গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম ডাক্তার শরিফের পুকুরে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে মোটরের মাধ্যমে এক পুকুর থেকে অন্য পুকুরে পানি নেওয়ার জন্য পানির লাইন স্থাপন করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ফিরোজ জানান, “জাহাঙ্গীর দৈনিক মজুরির কাজ করে পরিবার চালাতেন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031