IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> মাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনু

মাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই মাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রধান অতিথির বক্তব্যে বলেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি।

​আজ শুক্রবার বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি।

ভূমিমন্ত্রী মন্ত্রী আরও বলেন, রাজশাহী অঞ্চলে বাইরে থেকে মাদক আসে, বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে এই মাদক পাচার করা হয়। সীমান্ত লাগোয়া মাদক কারবারীরা এই মাদকের ব্যবসা করে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে৷ যাদের এক সময় কিছুই ছিল না তারাও এখন কোটি কোটি টাকার মালিক। এসব মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। শুধু বহনকারীদের ধরলে হবে না যারা এই মাদকের সাথে জড়িত প্রত্যেকেই আইনের আওতায় আনতে হবে। যাতে তারা দ্রুত জামিন পেয়ে আবার মাদকের কারবারের জড়িত না হতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, আমরা চোখের সামনেই অনেক পরিবারকে হারিয়ে যেতে দেখেছি। যাদেরকে মাদকের ভয়াবহ ছোবল গ্রাস করেছিল। এই মাদক শুধু আইনের মাধ্যমে জমানো সম্ভব নয়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে। সামাজিকভাবেও এই মাদক কারবারিদের বয়কট করতে হবে।

উপস্থিত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। দ্রুত অ্যাকশনে যান। এই সমাজে মাদক ব্যবসায়ীদের ঠাই হবেনা। উপস্থিত অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।

এক সময় আমরা দেখেছি, এসিড নিক্ষেপ করে অনেকের জীবন শেষ করে দেওয়া হয়েছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এসিড দূর হয়েছে। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদকও সমাজ থেকে দূর হবে। আমাদের মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।

মন্ত্রী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সবদিক থেকেই অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দেশ এবং মানুষের উন্নয়নে কাজ করছেন। সুন্দর সোনার বাংলা গড়ার চেয়ে স্বপ্ন তিনি দেখছেন তা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ; রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন; রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির; রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান; রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড: মো: এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31