IMG-LOGO

শুক্রবার, ২৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটকমান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনারাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার

বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া এলাকা থেকে শরিফা বিবি নামে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার দেওলা গ্রামের বাসিন্দা প্রায় ৪৫ বছর বয়সী শরিফা বিবি গত ১৯ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ শরিফা বিবির মেয়ে শারমিন আকতার সাথী বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, তার মা বাক প্রতিবন্ধী। তবে নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শরিফা বিবির গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ৪০ কেজি। তিনি বাংলা ভাষায় কথা বলেন।

এ বিষয়ে বাগমারা থানার পুলিশ সাধারণ ডায়েরি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

যদি কোনো ব্যক্তি নিখোঁজ শরিফা বিবির সন্ধান পেয়ে থাকেন, তাহলে বাগমারা থানায় অথবা তার মেয়ে শারমিন আকতার সাথীর মোবাইল নম্বরে (০১৭৩৯-৪১১৯০৫) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ