IMG-LOGO

মঙ্গলবার, ৩০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগমোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তাররাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটকগোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজিপোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করবএইচএসসি শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারজুলাইয়ে ৩৬ দিনের এনসিপির কর্মসূচি ঘোষণাআজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন নাটাইব্রেকারে নেদারল্যান্ডস বিদায়, শেষ ষোলোয় মরক্কোকেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহজার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের তেতুলতলা এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কেশরহাট এলাকায় মহাসড়কে ট্রাফিক পুলিশের চেকপোস্ট পরিচালনাকালে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশির চেষ্টা করেন দায়িত্বরত কর্মকর্তারা। এ সময় মোটরসাইকেল আরোহী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মেঘা দক্ষিণপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে তৌকির হাসান (২৫)-এর আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট মুন্তাসির, টিএসআই বাবুল ও এটিএসআই হেলাল উদ্দিন তার হেলমেট তল্লাশির উদ্যোগ নেন।

তল্লাশির একপর্যায়ে তৌকির হাসান পাশের বিলে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় কৃষকদের সহযোগিতায় তাকে আটক করা হয়। খবর পেয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন, এসআই শিপনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ বিষয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, “আটক ব্যক্তির কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news