IMG-LOGO

সোমবার, ৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়েপোরশায় শুকুরের সাথে অটোভ্যান ধাক্কায় শিশু নিহতযুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জনের মৃত্যুপোরশায় চোলাই মদ ব্যবসায়ী আটকরাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিতপ্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর চতুর্থ তম মৃত্যু বার্ষিকী আজ‘মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার’‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও অবহেলা নয়’অদম্য ইরানি জাতি আজ এক কণ্ঠে উচ্চারণ করেছে—‘ইয়া লাসারাতিল হুসাইন (আ.)দেশে হামের উপসর্গে ৭ মৃত্যু৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিসবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপরাজশাহীতে আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণরাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন
Home >> খেলা >> টপ নিউজ >> ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই দিনটিকে নরওয়ের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেছেন আর্লিং হালান্ড। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়া এই তারকা জানান, এটি নরওয়ের ফুটবলের ইতিহাসে এক অসাধারণ মুহূর্ত।

তিনি বলেন, ‘এটি নরওয়ের ইতিহাসে একটি বিশেষ দিন। সবাইকে এই মুহূর্তটা উপভোগ করা উচিত। এটি সত্যিই অবিশ্বাস্য এক দিন। নরওয়ের ইতিহাসে অন্যতম সেরা দিন।’

হালান্ড জানান, এই জয় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার ভাষায়, ‘আমরা এই অর্জন নিয়ে গর্বিত। ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন জয় নরওয়ের ফুটবলের জন্য বিশাল অর্জন।’

ম্যাচে শুরুতে গোলের সুযোগ না পেলেও ধৈর্য ধরে অপেক্ষা করার কথা জানান তিনি। পরে সুযোগ পেয়েই গোল করেন এবং দলকে এগিয়ে দেন।

তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচ আলাদা। আমাদের শুধু সুযোগের অপেক্ষা করতে হয়েছিল। সুযোগ এলে সেটিকে কাজে লাগাতে হয়। একটি হেডে প্রথম গোল, আর দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ।’

ম্যাচ শেষে মাঠেই নরওয়ের খেলোয়াড়রা সমর্থকদের সঙ্গে বিশেষ উদযাপনে অংশ নেয়। ড্রামের তালে তালে আনন্দে মেতে ওঠে পুরো দল। সমর্থকদের এই উচ্ছ্বাসকে নরওয়ের ফুটবলের বড় সাফল্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন কোচ স্তোলে সোলবাকেন।

তিনি বলেন, ‘মনে হচ্ছে পুরো নরওয়াই এখন আনন্দে মেতে আছে। এটি আমাদের ফুটবল ইতিহাসের সেরা রাত। আমরা এখন কোয়ার্টার ফাইনালে আছি, সামনে আরও কী হবে তা বলা কঠিন।’

তিনি আরও বলেন, প্রতিপক্ষ নিয়ে কোনো পছন্দ নেই তাদের। ‘মেক্সিকো হোক বা ইংল্যান্ড, আমাদের প্রস্তুতি একই থাকবে।’

নরওয়ের এই ঐতিহাসিক জয়ের পর বিশ্বকাপে তাদের অগ্রযাত্রা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930