IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাঁস পালনেই ঘুরেছে আতাউরের ভাগ্যের চাকানিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারাপুঠিয়ায় নারীকে কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথএমপিওভুক্ত শিক্ষকরা ৭ শর্ত পূরণ না হলে বদলির আবেদন করতে পারবেন নারাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরমির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে বিএনপির আনন্দ মিছিলতারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে আত্মহত্যাতানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানারায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসীতানোরে সার সঙ্কটে দিশেহারা আমন চাষিরা,বাড়তি দামে অহরহরাতারাতি ব্রণ কমাতে যা করলেন অভিনেত্রী অনন্যা পান্ডেমির্জা ফখরুল আলমগীরকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন
Home >> খেলা >> লিড নিউজ >> অবিশ্বাস্য জয় আর্জেন্টিনার

অবিশ্বাস্য জয় আর্জেন্টিনার

ধূমকেতু নিউজ ডেস্ক : বাজল ম্যাচ শেষের বাঁশি। প্রবলভাবে জেগে ওঠা শঙ্কার মেঘটুকু সরে গেল এক লহমায়। ক্যামেরা খুঁজে নিল লিওনেল মেসিকে। সতীর্থের আলিঙ্গণে আবদ্ধ মেসির চোখে অশ্রুর ঝিলিক! মহাজাদুকরকে কজন, এর আগে, এভাবে কাঁদতে দেখেছেন?

এর আগে কোপা আমেরিকার ব্যর্থতায়, ২০১৪ সালের বিশ্বকাপ স্বপ্ন ফাইনালে গুঁড়িয়ে যাওয়ার বিষন্নতায় কেঁদেছেন তিনি, কিন্তু এবার তার চোখ দিয়ে যে, অশ্রু ঝরল জয়ের আনন্দে!

আটলান্টা স্টেডিয়ামে শেষ ষোলোর শ্বাসরুদ্ধকর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুই গোল হজমের পর, প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে, শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে লিওনেল স্কালোনির দল।

অথচ, এই শেষের সাথে শুরুর কোনো মিলই ছিল না।

‘আমাদের সালাহ ও ২৬ জন মেসি আছে’- সহকারী কোচ ইব্রাহিম হাসানের কথা সত্যি করতেই যেন নেমেছিল মিশর। ইয়াসির ইব্রাহিম ও মোস্তাফা জিকোর গোলে স্মরণীয় জয়ের প্রবল আশা জাগিয়েছিল দলটি।

আর আর্জেন্টিনা? মেসির পেনাল্টি মিসের পর থেকে যেন দিকভ্রান্ত, দিশেহারা। প্রতিপক্ষের ডি-বক্সের সামনে ভুল পাসে পজেশন হারানো, লক্ষ্যভ্রষ্ট শট, নিজেদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি- কোনোকিছুই ঠিকঠাক হচ্ছিল না। ক্যামেরার চোখে ধরা পড়ছিল মেসির ক্লান্ত, ঘর্মাক্ত, বিষাদগ্রস্ত ছবি। সময় যত গড়ায়, শঙ্কা রূপ দিতে থাকে স্বপ্ন ভাঙার ভয়ে। কিন্তু তিনি যে হাল ছাড়ার পাত্র নন।

অনেকেই যখন মনে মনে আর্জেন্টিনার শেষের এপিটাফ লিখে ফেলেছেন, আটলান্টার গ্যালারিতে হিমশীতল, সুনসান নিরবতা জেঁকে বসতে শুরু করেছে, ঠিক তখনই ক্রিস্তিয়ান রোমেরোকে দিয়ে গোল করালেন মেসি। ঘড়ির কাঁটায় সময় তখন ৭৯তম মিনিট। শঙ্কার মেঘ ফুঁড়ে আর্জেন্টিনার আকাশে এক চিলতে আলো উঁকি।

কিন্তু ছিটকে পড়ার ভয় কাটেনি তখনও। চার মিনিট পরই বাম পায়ের দারুণ শটে তা দূর করে দিলেন মেসি। আনন্দে ডানা মেলে ছুটলেন বুলেট গতিতে, গ্যালারির দিকে। বুকের ওপর এতক্ষণ ধরে চেপে থাকা পাহাড়সম পাথর সরে যাওয়ায় যেন হালকা অনুভব করলেন তিনি; বাধঁনহারা উচ্ছ্বাসে শরীরটা শুণ্যে ভাসিয়ে তাই ছুঁতে চাইলেন আকাশ।

বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকার আনন্দে উজ্জীবিত আর্জেন্টিনা যোগ করা সময়ে মিশরের রক্ষণে চাপ দিতে থাকল মরিয়া হয়ে। কাঙ্ক্ষিত গোলও এসে গেল; এবার লক্ষ্যভেদ করলেন এনসো ফের্নান্দেস। মেসির চোখে-মুখে তখন হাসির ঝিলিক। বাকি সময়টুকু কেবল তখন পার হওয়ার অপেক্ষা।

শেষের বাঁশি বাজল। হারের শঙ্কা এড়িয়ে, জয়ের পাগলাটে উদযাপনে মাতল আর্জেন্টিনা। ক্যামেরার চোখে ধরা পড়লেন অশ্রুসিক্ত মেসি। ফুঁপিয়ে ফুঁপিয়ে ছোট্ট শিশুর মতো কাঁদছেন। হারানো খেলনা ফিরে পাওয়ার আনন্দে যেমন কাঁদে শিশুরা, ঠিক তেমন করে।

অনেক বলেন, মেসি অন্য গ্রহের। না, মেসি এই গ্রহের। রক্ত-মাংসের মানুষ। না হলে ওভাবে কান্না কেউ করে?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031