IMG-LOGO

বুধবার, ৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলাইউরোপীয় পার্লামেন্টে ফিফার সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবিচট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বন্যার কারণে স্থগিতঅবিশ্বাস্য জয় আর্জেন্টিনাররাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, বর্ষায় ৭৫০ সিএফটি ট্রাকপ্রতি মূল্য ৫ হাজার টাকা নির্ধারণপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জাহিদের মারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায়; রায় নিয়েও মাদ্রাসায় ঢুকতে পারছে না অধ্যক্ষপুঠিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিতবর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারায় পাওনা টাকা চাওয়ায় সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর,লুটপাটগোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটকবাগমারায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগপোরশায় ৫বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলামহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণনা পেয়ে বৃদ্ধা মায়ের আত্মহত্যা
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইউরোপীয় পার্লামেন্টে ফিফার সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

ইউরোপীয় পার্লামেন্টে ফিফার সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল খেলায় পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট।

মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবলে ফিফা সভাপতির ভূমিকা খতিয়ে দেখতে বিশেষ তৎপরতা শুরু করেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।
পেনাল্টি মিস হলেও অষ্টম গোলে মেসির একাধিক রেকর্ড

পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠিও পাঠিয়েছেন তারা।

চিঠিতে বলা হয়েছে, ফিফার পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে হবে। বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও সততা বজায় রাখতে ইউরোপের দেশগুলোর এখনই হস্তক্ষেপ করার উপযুক্ত সময় বলেও উল্লেখ করা হয়েছে।

ইউরোপীয় নীতি নির্ধারকদের মতে, বালোগান মামলার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। তবে এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর ফিফা একটি বিশেষ আইনি ব্যবস্থার মাধ্যমে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে। বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

খবর রয়েছে, ট্রাম্প এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন। ‘একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য’ তাকে ধন্যবাদও জানান তিনি।

এই ঘটনার পর ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ইউরোপজুড়ে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ঘটনাটিকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেছে, ‘এটি একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘটনা।’

এদিকে ২০২৬ বিশ্বকাপের একাধিক ম্যাচে ফিফা, কর্তৃপক্ষ ও রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এসব অভিযোগের পাশাপাশি ম্যাচের ফলাফলে রাজনৈতিক চাপ, পৃষ্ঠপোষকতা সংক্রান্ত বিষয় এবং ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও খতিয়ে দেখবে ইউরোপীয় পার্লামেন্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930