IMG-LOGO

বুধবার, ৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারতানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপিমান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যুআরএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহতমান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরানতুন মামলায় গ্রেফতার খায়রুল হকপত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশপোরশায় অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্টপোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দটেক মাস্টারমাইন্ড ২০২৬ : গবেষক নাহিদ আলম
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপি

তানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের তানোর শাখার ডাকঘরের কর্মীরা।

বুধবার (৯জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তানোর উপজেলা সদরের কুঠিপাড়াস্থ প্রধান পোস্ট অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি থানা মোড় জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানের কাছে স্মারকলিপি দেন।

কর্মসূচিতে তানোর উপজেলার ২২টি শাখা ও উপশাখা ডাকঘরের প্রায় ৬০ জন কর্মচারী অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মতিউর রহমান এবং সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রায় ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে কর্মরত প্রায় ২৩ হাজার এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের বেতন-ভাতা অত্যন্ত অপ্রতুল হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও এখনো তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

স্মারকলিপিতে কর্মীদের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং শাখা ডাকঘরের সব ইডি কর্মচারীকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি প্রদান।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, পোস্টমাস্টার মো. সেলিম (খাড়িকুল্লা), পোস্টমাস্টার গোলাম মোস্তফা (চান্দুড়িয়া), আবুল হোসেন (প্রকাশনগর), আব্দুর রহমান (কৃষ্ণপুর), সোনাভান (পরিচ্ছন্নকর্মী, উপজেলা পোস্ট অফিস), মুন্ডুমালা সাব-পোস্ট অফিসের রানার মো. হোসেন আলী এবং পোস্টমাস্টার সাফিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন শাখা ও উপশাখা ডাকঘরের কর্মচারীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930