IMG-LOGO

রবিবার, ১২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালাতানোরে গভীর রাতে দোকানে অগ্নিসংযোগের অভিযোগগোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু: এলাকায় শোকের ছায়ারাসিক প্রশাসকের সাথে ইলেকট্রিকমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎসিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান ভারতীয় নেশা জাতীয় এস্কাফ সিরাপ জব্দবাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে যুব সমাজ, পুলিশের জালে আটক ৫চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ‘আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত’সুরা বাকারার বরকতময় দোয়া ৭টিজিআর চাল পেল রাজশাহীর ৫০ টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারদেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮ভারী বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দিমেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে: ভূমিমন্ত্রী মিনু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে গভীর রাতে দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

তানোরে গভীর রাতে দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,তানোর: রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া ফুটবল মাঠসংলগ্ন খাদ্য গুদামের পাশের সড়কের ধারে একটি দোকানে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পরিকল্পিতভাবে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এতে করে এমন জঘন্য ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মোজাহার আলীর দোকানে আগুন এই লাগে। আগুনের শিখা দেখতে পেয়ে গোল্লাপাড়া হাটের দায়িত্বরত আনসার ও ভিডিপির সদস্যরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও দোকান থেকে একটি ফ্রিজ ও একটি টিভি চুরি করে নিয়ে যাওয়ারও ঘটনা ঘটেছে। এঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে দোকান মালিক মোজাহার আলী।

দোকান মালিক মোজাহার আলীর অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত ভাবে তার দোকানে আগুন লাগানো হয়েছে। এ ঘটনায় তিনি রবি, বানেছা, বানেছার ছেলে রাকিব এবং বানেছার ভাই মিরাজের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন। সেই সাথে তাদের ৫জন কে আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে গাঁ ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।

ফলে, অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। এছাড়া পুলিশও এখন পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোনো মন্তব্য করেনি।

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930