IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তারবাগমারায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভাজীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না: ডা. শফিকুর রহমানজুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনেরসিংড়ায় জুলাই শহিদ দিবস পালিতপোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালনজননিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষায় সর্বোচ্চপেশাদারিত্বের আহ্বান: আইজিপি আলী হোসেন ফকিরঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজকুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভজাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রাথমিক শিক্ষা পদক লাভ কৃতি শিক্ষার্থী রাফিরনওগাঁয় হানিট্রাপ ফাঁদ ও ওয়েব পেজ চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেপ্তার‘সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’’মোহনপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতকচুরিপানার নিচে ১০ ঘন্টা রইলো দুই গরু চোর!কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

বাগমারায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।

সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী মনছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক অহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের সম্মাননা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930