IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রাজশাহীর চারটিসহ ৫২ পৌরসভায় বিএনপির টিকিট পেলেন যাঁরা

রাজশাহীর চারটিসহ ৫২ পৌরসভায় বিএনপির টিকিট পেলেন যাঁরা

বিএনপি

বিএনপি লোগো। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫২ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর; দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং দুপুর ২টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে থাকা পৌরসভার প্রার্থীদের গুলশান কার্যালয়ে থেকে ‘দলীয় প্রত্যায়নপত্র’ হস্তান্তর করা হবে।

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ধাপে ৫৬টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রæয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৪ পৌরসভায় মেয়র পদে শনিবারের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে দলটির।

৫২টি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনয়ন পেলেন যারা
রাজশাহীর নওহাটায় শেখ মকবুল হোসেন, গোদাগাড়ীতে গোলাম কিবরিয়া, তানোরে মো. মিজানুর রহমান মিজান, তাহেরপুরে আবু নাঈম সামসুর রহমান (মিন্টু), নাটোরের বড়াইগ্রামে ইসাহাক আলী, নাটোর সদরে জিল্লুর রহমান খান চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগরে শাহাজাহান কবীর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মীর মহিউদ্দিন। ঠাকুরগাঁও সদরে শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও রানীশংকইলে মাহমুদুননবী, লালমনিরহাট সদরে মোশারফ হোসেন রানা, লালমনিরহাটের পাটগ্রামে একেএম মোস্তাফা সালাউজ্জামান ওপেল, জয়পুরহাট আক্কেলপুরে আলমগীর চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ওজিউল ইসলাম।

যশোরের চৌগাছায় আব্দুল হালিম, যশোরের বাঘারপাড়ায় আব্দুল হাই মনা, বাগেরহাট সদরে সাইদ নিয়াজ হোসেন, সাতক্ষীরা সদরে তাজকিন আহমেদ, পটুয়াখালীর কলাপাড়ায় হুমায়ুন কবির, বরিশালের মুলাদীতে মো. আল মামুন, বরিশালের বানারীপাড়ায় রিয়াজ উদ্দিন আহম্মেদ, টাঙ্গাইলের গোপালপুরে খন্দকার জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলের কালিহাতীতে আলী আকবর, জামালপুরের মেলান্দহে মনোয়ার হোসেন, শেরপুর সদরে এবিএম মামুনুর রশিদ পলাশ, শেরপুরের শ্রীবরদীতে আব্দুল হাকিম, নেত্রকোনা সদরে আব্দুল্লাহ্ আল মামুন খান। কিশোরগঞ্জের বাজিতপুরে এহেসান কুফিয়া, কিশোরগঞ্জের হোসেনপুরে মুহাম্মদ মাহবুবুর রহমান, কিশোরগঞ্জের করিমগঞ্জে আব্দুল্লাহ আল মাসুদ সুমন, মুন্সীগঞ্জের মিরকাদিমে মিজানুর রহমান, নরসিংদী সদরে মো. হারুন আর রশিদ, নরসিংদীর মাধবদীতে আনোয়ার হোসেন, ফরিদপুরের নগরকান্দায় আলিমুজ্জামান মিয়া, মাদারীপুর কালকিনিতে মো. কামাল হোসেন, শরীয়তপুরের ডামুড্যায় নাজমুল হক সবুজ মিয়া।

সিলেটের কানাইঘাটে শরিফুল হক, হবিগঞ্জের চুনারুঘাটে নাজিমউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জয়নাল আবেদীন আব্দু, কুমিল্লার হোমনায় আব্দুল লতিফ, কুমিল্লার দাউদকান্দিতে নূর সেলিম সরকার, চাঁদপুরের কচুয়ায় মো. হুমায়ুন কবির প্রধান, চাঁদপুরের ফরিদগঞ্জে ইমাম হোসেন, নোয়াখালীর চাটখিলে মোস্তফা কামাল, নোয়াখালীর সোনাইমুড়িতে মোতাহের হোসেন, ল²ীপুরের রামগতিতে সাহেদ আলী পুটু। চট্টগ্রামের সাতকানিয়ায় এজেডএম মঈনুল হক চৌধুরী, চট্টগ্রামের পটিয়ায় নুররুল ইসলাম, চট্টগ্রামের চন্দনাইশে মাহবুবুল আলম চৌধুরী, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শাহজালাল (কাজল), রাঙ্গামাটি সদরে মোহাম্মদ মামুনুর রশিদ ও বান্দরবান সদরে মোহাম্মদ জাবেদ রেজা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31