IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের সহায়তায় ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু হৃদরোগীদের ২২ থেকে ২৪ জুলাই তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাকক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সভাপতি আব্দুল মান্নান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ক্যাম্পটি প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত হাসপাতালের নিজস্ব ক্যাম্পাসে পরিচালিত হবে এবং এ কার্যক্রমে অংশ নিতে আজ ২১ জুলাই পর্যন্ত ২৬০০ জনের অধিক শিশু রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। সমগ্র উত্তরবঙ্গে প্রথমবারের মতো আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানে উপস্থিত থাকবেন চীনের খ্যাতনামা (ঋঁধির ণঁহহধহ ঈধৎফরড়াধংপঁষধৎ ঐড়ংঢ়রঃধষ, ঈযরহবংব অপধফবসু ড়ভ গবফরপধষ ঝপরবহপবং (ঋণঈঐ)-এর ৭ সদস্যবিশিষ্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট দল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (ঘওঈঠউ)-এর পরিচালকসহ ৮ জন অভিজ্ঞ পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের সমন্বয়ে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ টিম।

এ ক্যাম্পের মূল লক্ষ্য হচ্ছে, শিশুদের হার্টের জন্মগত ত্রুটি সময়মতো শনাক্ত করা এবং রোগের তীব্রতা অনুযায়ী তাৎক্ষণিক কার্যকর চিকিৎসাসেবা প্রদান করা। যার ফলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি পরবর্তীতে মারাত্মক শারীরিক জটিলতা, হার্ট ফেইলিউর বা অকাল মৃত্যুর ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। যাদের হার্টের জন্মগত ত্রুটি ধরা পড়বে, তাদের জটিলতার মাত্রা অনুযায়ী বিশেষজ্ঞ টিম তাৎক্ষণিক চিকিৎসা দেবেন কিংবা প্রয়োজনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা অথবা আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, মরহুম ডা. আব্দুল খালেকের দানকৃত জমির ওপর প্রতিষ্ঠিত এবং ১৯৮৪ সালে সূচিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী একটি পূর্ণাঙ্গ হৃদরোগ হাসপাতাল হিসেবে গত ২০২৪ সালের ২ নভেম্বর যাত্রা শুরু করে। ১০০ শয্যার এ হাসপাতালটি বর্তমানে করোনারি এনজিওগ্রাম, স্টেন্টিং, পেসমেকার স্থাপন ও পিটিএমসি পদ্ধতি সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি সার্বক্ষণিক জরুরি ইউনিট, আউটডোর, সিসিইউ, পিসিসিইউ, আইসিইউ, জেনারেল বেড ও কেবিন সেবার মাধ্যমে বৃহত্তর রাজশাহী অঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং প্রতিষ্ঠার পর থেকে গত দেড় বছরে হাসপাতালটি ভর্তিকৃত অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসাব্যয়ের জন্য ১,৮৭,৯৮,৯০৮ টাকা অনুদান হিসেবে প্রদান করেছে।

এদিকে ২০২৫-২০২৬ অর্থবছরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী হাসপাতালটি মেডিসিন, ক্যাথল্যাব যন্ত্রপাতি, ডায়াগনস্টিক ল্যাব রিয়েজেন্ট ও মেডিকেল ইকুইপমেন্ট ক্রয়ের জন্য ১ কোটি ৬০ লাখ টাকা সরকারি বরাদ্দ পেয়েছে, যার মধ্যে প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে ক্রয়কৃত ওষুধ হাসপাতালে ভর্তিকৃত দরিদ্র ও অসচ্ছল রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে।

এছাড়াও ক্যাথল্যাবের নতুন যন্ত্রপাতির মাধ্যমে কমপক্ষে ১০০ জন গরিব রোগীকে ৫০% ছাড়ে এবং ৫০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে এনজিওগ্রাম করা হবে এবং ল্যাব রিয়েজেন্টের মাধ্যমে হৃদরোগ সম্পর্কিত ব্যয়বহুল ৬টি গুরুত্বপূর্ণ টেস্টের ফি ৩০-৩৫% হ্রাস করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর জন্য সরকারি বরাদ্দের পরিমাণ ১০ কোটি টাকায় উন্নীত করা হলে এ খাতের শতভাগ সুযোগ-সুবিধা সরাসরি ভর্তিকৃত গরিব রোগীরা পাবেন, যার ফলে প্রান্তিক জনগোষ্ঠীর হৃদরোগী ও তাদের পরিবার বিশাল চিকিৎসা ব্যয়ের বোঝা থেকে রক্ষা পাবে এবং বৃহত্তর রাজশাহী অঞ্চলে অতি স্বল্প ব্যয়ে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালটি সরকারি এই বরাদ্দ স্বচ্ছতার সাথে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সহসভাপতি হাসেন আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হার্ট ফাউন্ডেশনের পরিচালক (অর্থ ও প্রশাসন) প্রফেসর মহা. হবিবুর রহমান, পরিচালক (মেডিকেল) প্রফেসর ডা. রইছ উদ্দিন, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031