IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় ও এমপির পরামর্শেডেঙ্গু প্রতিরোধে পুঠিয়ায় মাঠে উপজেলা প্রশাসন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকর

কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকর

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কচু শাক আমাদের দেশের অত্যন্ত পরিচিত। কচু গাছের কোমল পাতায় রয়েছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ ও ভিটামিন সি, যা রক্তশূন্যতা দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং চোখের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। আর চিংড়ি মাছের স্বাদ তো বাঙালির কাছে বরাবরই বিশেষ প্রিয়।

এই দুই উপাদান একসঙ্গে রান্না করলে তৈরি হয় দারুণ সুস্বাদু ও পুষ্টিকর একটি পদ হলো- কচু শাক দিয়ে চিংড়ি। গরম ভাতের সঙ্গে এই রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুব সহজ উপায়ে অল্প সময়েই এই রেসিপি তৈরি করা যায় । এটি বেশ সুস্বাদু বলে পরিবারের ছোট-বড় সবেই খেতে পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবেন-

উপকরণ

কচু শাক ১ আঁটি
ছোট চিংড়ি মাছ ১ কাপ
পেঁয়াজ কুচি আধা কাপ
রসুন কুচি ও বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
মরিচ গুঁড়া আধা চা চামচ
কাঁচা মরিচ ৫-৬টি
লবণ স্বাদমতো
তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে কচু শাক ভালোভাবে বেছে একাধিকবার ধুয়ে নিন। এরপর ছোট ছোট করে কেটে সামান্য পানি ও এক চিমটি লবণ দিয়ে সিদ্ধ করুন। শাক নরম হয়ে এলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।

চিংড়ি মাছ ধুয়ে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো হালকা ভেজে তুলে রাখুন।

একই কড়াইতে প্রয়োজন হলে আরও সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে অল্প পানি ছিটিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে তেল আলাদা হয়ে এলে সিদ্ধ করা কচু শাক এবং ভেজে রাখা চিংড়ি মাছ কড়াইতে দিন। সঙ্গে কাঁচা মরিচ চিরে দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন।

মাঝেমধ্যে নেড়ে দিন, যাতে শাকের অতিরিক্ত পানি শুকিয়ে যায় এবং মসলা ভালোভাবে মিশে যায়। তেল ওপরে ভেসে উঠলে এবং শাক মাখো-মাখো ও শুকনো হয়ে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি দিয়ে কচু শাক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031