IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> হোয়াইট হাউজ ছেড়ে কোথায় যেতে চান ট্রাম্প?

হোয়াইট হাউজ ছেড়ে কোথায় যেতে চান ট্রাম্প?

ধূমকেতু নিউজ ডেস্ক : বাইডেনের শপথ অনুষ্ঠানের আগেই বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।  

এদিন হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডায় চলে যাবেন ট্রাম্প।  অর্থাৎ শপথ অনুষ্ঠানে বড় ধরনের গোলযোগের সবুজ সংকেতের সিগন্যালের অংশ হিসাবে তিনি হোয়াইট হাউস ছাড়বেন বলে মনে করা হচ্ছে। 

এখন পর্যন্ত ট্রাম্প বাইডেনের বিজয় মেনে নেননি। বাইডেনের শপথ অনুষ্ঠানে না থাকার কথা অবশ্য আগেই জানিয়েছেন ট্রাম্প। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগেই ওয়াশিংটন ছেড়ে যাবেন তিনি।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী, সাধারণত নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টও উপস্থিত থাকেন। এর মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বার্তা দেওয়া হয়। 

হোয়াইট হাউজে ট্রাম্পের অভিষেকের সময়েও তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত ছিলেন। তবে এবার ট্রাম্প না থাকলেও তার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 

করোনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে এ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ এবং বারাক ওবামা থাকবেন সস্ত্রীক। জিমি কার্টার ও তার স্ত্রী আসবেন না স্বাস্থ্যগত কারণে।

বিদায় অনুষ্ঠানের পর ফ্লোরিডার পাম বিচে নিজের বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্টে পরবর্তী জীবন শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। 

এরই মধ্যে সেখানকার বেশকিছু স্টাফও চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে হোয়াইট হাউজে কর্মরত কয়েকজন সহকারীও রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31