IMG-LOGO

বুধবার, ১৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বৃষ্টির অভাবে খরায় পুড়ছে আমনের খেত, দুশ্চিন্তায় কৃষকতারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসকগোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণমোহনপুর কেশরহাট পৌর মাস্টার প্ল্যান প্রণয়ন পরামর্শকরণ সভাপুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৫০০ গাছের চারা রোপণচাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যুতানোরে নারী এনজিও কর্মীর ঘরে আটক কর্মকর্তা আশরাফুলের প্রতিবাদ দিয়ে রক্ষার চেষ্টানিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ফুলবাড়ীতে বাসের চাপায় ১০ বছরের শিশু নিহত‘এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে’পুঠিয়ার অবৈধভাবে সার মজুদ করার ব্যবসায়ীর অর্থদণ্ডরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার’ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জাম
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে তানোর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এরপর উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন মোড় প্রদক্ষীণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী নাঈমুল হাছান, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম খান,জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি এম ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন,সেক্রেটারী ডিএম আক্কাস আলী প্রমূখ।

এসময় মৎস অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ উপজেলার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিরদের মাঝে পুরস্কার তুলে দেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান। জানা গেছে,এ মৎস্য পক্ষ সপ্তাহ ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031