IMG-LOGO

রবিবার, ২৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ, ২ মাস ধরে ঘর ছাড়া পুরো পরিবার
Home >> রাজশাহী >> টপ নিউজ >> দেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন

দেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক : দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ায় অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেন, অর্থপাচারের কারণে রাষ্ট্রীয় অর্থভান্ডার ক্ষতিগ্রস্ত হলেও অর্থনীতির চাকা সচল রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বেকারত্ব দূর করতে দেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন অন্যতম প্রধান লক্ষ্য।

রোববার মটরসাইকেলে চড়ে নেতা কর্মীদের সাথে নিয়ে দিনব্যাপী পবা উপজেলার হরিয়ান, হরিপুর ও দামকুড়া ইউনিয়নের বিভিন্ন সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এমপি মিলন বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগও তৈরি করতে হবে। চাহিদাভিত্তিক ও জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে হবে, যাতে তারা চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। কৃষি, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্থানীয় শিল্পের বিকাশ ঘটিয়ে অর্থনীতিতে মানুষের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্কুল-কলেজ, রাস্তাঘাটসহ এলাকার প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে। সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা খাতে পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী বরাদ্দ ধাপে ধাপে বাড়ানোর পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৭ বছরে কাংখিত উন্নয়ন কাজ হয়নি। তবে পর্যায়ক্রমে এলাকার অসমাপ্ত ও প্রয়োজনীয় সব উন্নয়ন কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে। উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা চাঁদাবাজি বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়ন কাজে কেউ যেন ঠিকাদার বা শ্রমিকদের হয়রানি না করেন। কাজের মান নিয়ে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। দলের নাম ভাঙিয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পবা উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, পারিলা ইউনিয়নের বামন-শিকড় থেকে হরিয়ান ইউনিয়নের কুখন্ডি সোনারপাড়ার মোড় পর্যন্ত ২ হাজার ১৮০ মিটার সড়ক উন্নয়ন, হরিপুরে আজিজুলের দোকান থেকে আজিজ মাস্টারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার, আনারুলের বাড়ি থেকে হাসিনুর পর্যন্ত ৫০০ মিটার এবং দামকুড়া ইউনিয়নের মুরারীপুর কবরস্থান থেকে আদিয়াপুকুর পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

এসময় এমপি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সময় রাস্তার পাশে বেশ কয়েকটি বৃক্ষ রোপন করেন। অন্যদিকে পবার হরিপুরের হারুপুর প্রাথমিক বিদ্যালয়, খোলাবোনা দাখিল মাদ্রাসা ও মুরারীপুর বিদ্যালয়ে যান এবং সেখানকার শিক্ষার্থীদের হাতে একটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করেন তিনি। সেইসাথে রোপনকৃত গাছের চারা পরিচর্যা করার শিক্ষার্থীদের পরামর্শ দেন। এছাড়াও তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। তিনি বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে। সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত মান ও সময়ের মধ্যে বাস্তবায়নে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, কুতুব উদ্দিন বাদশা ও আব্দুল হালিম এবং পবা উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সদস্য সচিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সুধিজন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031