IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণসারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
Home >> রাজশাহী >> টপ নিউজ >> দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”

দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”

ধুমকেতু প্রতিবেদক,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহে দুর্গাপুর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদূল কুমার গোস্বামী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কার গ্রহণ করেন।

শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাজিন মোস্তফা। তিনি ইংরেজি রচনা, তাৎক্ষণিক অভিনয় ও জারিগান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লায়লা আখতার জাহান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজয়ী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এর মাধ্যমে তাদের মেধা, প্রতিভা ও নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার মূল্যায়ন করা সম্ভব।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লায়লা আখতার জাহান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবক ও সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ