ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নানা আয়োজন ও ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উখিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বেলা ১১ টা সময় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর ব্যক্তিগত কার্যালয় (ডাউলমিল) থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়।
র্যালিটি ঢাকা রাজশাহী মহাসড়ক পদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপি দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের বিশাল উপস্থিত লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা বিভিন্ন আনন্দঘন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেওয়া তৃণমূলের একাধিকতা কর্মীরা জানান, রাজপথের নানা চড়াই – উৎরাই পেরিয়ে দলটি আজ সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে তারা দলের জাতীয় ঐক্য ও শক্তি আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের গণতন্ত্র রক্ষা জনগণের অধিকার আদায় এবং সার্বিক উন্নয়নের অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশ নয় তারেক রহমানের দিকনির্দেশনায় কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের সেবায় আজ করে যেতে হবে বলে তিনি জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুজ্জামান আসাদ , সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পুঠিয়া উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা আসাদুজ্জামান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রেজা,এছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর যুবদলের আহ্বায়ক নেফাউর রহমান সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, পুঠিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হুমায়ন কবির,যুবদল নেতা রোকনুজ্জামান রিকো, বিএনপি নেতা মুনসুর মাস্টার,জিউপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর, কৃষক দল নেতা শ্যামল কুমার এছাড়া দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



