IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক‘সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে’কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি পিস্তল ও ককটেলসহ যুবক আটকএনবিআর আন্দোলনে জড়িত ২০ কর্মকর্তার শাস্তি প্রত্যাহারমায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক

পুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দী, বানেশ্বর সদর এছাড়াও খুটিপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ৪ জন ব্যক্তিকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশের একটি দল।

৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানা পুলিশ সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময় ৪ ব্যক্তিকে আটক করেন। আটকৃত ব্যক্তিরা হলেন,দীঘলকান্দী গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান রনি, বানেশ্বর সদর এলাকার সিকান্দর আলীর ছেলে নাসির আলী এছাড়াও খুটিপাড়া এলাকার ২ জন নকির উদ্দিনের ছেলে মেহেদী হাসান ও হামিদের ছেলে রফিকুল ইসলামকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ০৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রমণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।

মাদক বিরোধী অভিযানের বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সব সময় সজাগ আছে। কোথাও কোন প্রকার মাদক কারবার বা সেবন সহ্য করা হবে না। মাদক নির্মূলে থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না তিনি জানান।

মাদক বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031