IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণগোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্ট
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দ

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ সরকারি সার অবৈধভাবে মজুত রাখার দায়ে সোলাইমান পাটোয়ারী নামে এক ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে ৮১৭ বস্তা সার জব্দ করা হয়েছে।

মমঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু করে রাত সাড়ে ৩টা পর্যন্ত গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া এলাকায় অবস্থিত ওই ডিলারের ‘মেসার্স কৃষি ঘর’ নামক প্রতিষ্ঠানের গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সোলাইমান পাটোয়ারী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসির)একজন নিবন্ধিত সার ডিলার। ডিলারের গুদামে নিয়ম না মেনে সার মজুত করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সারাক্ষণ ধরে চলা এই অভিযানে গুদামে থাকা সার গণনা করে মোট ৮১৭ বস্তা সার পাওয়া যায়, যার মধ্যে ৬১৬ বস্তা (এমওপি) এবং ২০১ বস্তা (টিএসপি) সার ছিল।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাহেদ,উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী। সরকারি নিয়মনীতি অমান্য করে অবৈধভাবে সার মজুত রাখায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অভিযান শেষে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, “কৃষকদের দোরগোড়ায় সরকার নির্ধারিত মূল্যে এবং সঠিক সময়ে সার সরবরাহ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে আমাদের এই তদারকি এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ডিলার বা ব্যবসায়ী যদি অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করেন কিংবা কৃষকদের হয়রানি করেন, তবে তার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সার মজুত ও বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট ডিলারকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করায় কৃষকদের স্বার্থ রক্ষার্থে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। জব্দকৃত সার পরবর্তীতে নিয়ম অনুযায়ী কৃষকদের মাঝে বণ্টনের ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031