IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্নগোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়কও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদানরাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভাঅস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলের সংকীর্ণ রাস্তায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌরবিদ্যুৎ চালিত একটি বিশেষ থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন করা হয়েছে। যেসব মেঠোপথ বা সরু গলি দিয়ে সাধারণ অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না, সেসব এলাকায় মুমূর্ষ রোগী পরিবহনে এই উদ্ভাবন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

দেশে ব্যাপকভাবে ব্যবহৃত প্রচলিত বৈদ্যুতিক থ্রি-হুইলারকে রূপান্তর ঘটিয়ে এই অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। যানটির মূল প্রযুক্তিগত কেন্দ্রবিন্দু হলো এতে ব্যবহৃত ‘সৌরবিদ্যুৎ চালিত ডিসি ন্যানোগ্রিড প্রযুক্তি। এটি একটি মডিউলার ও ওপেন-সোয়ার্স পাওয়ার সিস্টেম, যা সৌর প্যানেল ও ব্যাটারি থেকে শক্তি সঞ্চয় করে অ্যাম্বুলেন্সের ভেতরের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও বৈদ্যুতিক যন্ত্রপাতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।

যানটির ছাদে ১০০ ওয়াটের ৩টি সোলার প্যানেলসহ ৩০০ ওয়াটের সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। পাশাপাশি একটি সেন্ট্রাল ডিসপ্লে রাখা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী সরাসরি বিদ্যুৎ খরচ ও পাওয়ার আউটপুট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

ছোট আকারের এই থ্রি-হুইলার অ্যাম্বুলেন্সে প্রাথমিক জরুরি সেবার পর্যাপ্ত সুবিধা যুক্ত করা হয়েছে। এর ভেতরে রোগী বহনের সুবিধার পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার, রক্তচাপ মাপার যন্ত্র এবং ফার্স্ট-এইড বক্সের মতো প্রয়োজনীয় উপকরণ রাখা হয়েছে। এছাড়া রোগীর সুবিধার জন্য পর্যাপ্ত আলো ও ফ্যানের মাধ্যমে বাতাস চলাচলের ব্যবস্থাও রয়েছে।

গবেষক ও উদ্যোক্তা ওয়েস্টার্ণ ইউনিভার্সিটি কানাডার শিক্ষার্থী সারা খানের মতে, এই সোলার প্যানেল গাড়িটির সাধারণ চার্জিং ব্যবস্থাকে পুরোপুরি প্রতিস্থাপন করার জন্য নয়, বরং এটি অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে যেন জরুরি চিকিৎসা সরঞ্জামগুলো চলাচলের সময় নিরবচ্ছিন্নভাবে চালানো যায়। তাছড়া জরুরি কল না থাকা অবস্থায় কিংবা পার্কিংয়ের সময় সূর্যের আলো থেকে বিদ্যুৎ সংগ্রহ করে ব্যাটারি রিচার্জ করার সুবিধাও এতে রয়েছে। বড় আকারের সুবিশাল অ্যাম্বুলেন্সের বিকল্প না হলেও যেসব এলাকায় বড় গাড়ি প্রবেশ করতে পারে না বা নির্ভরযোগ্য বিদ্যুতের অভাব রয়েছে, সেসব অঞ্চলে প্রাথমিক জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী সমাধান হতে পারে।

গতকাল রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লবিতে সৌরবিদ্যুৎ চালিত এই বিশেষ থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স’র কার্যক্রমের উদ্বোধন করা হয়। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী প্রধান অতিথি থেকে এ অ্যাম্বুলেন্স’র কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সাকলাইন ও শাকিলুর রহমান শাকিল, প্রাইম ব্যাংক ম্যানেজার সাইদ ইমাম, সারা খানের পিতা শাহ নেওয়াজ খান প্রমুখ। উল্লেখ্য, এই অ্যাম্বুলেন্স’র ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031