IMG-LOGO

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্তকরনআমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যুনগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণগোদাগাড়ীতে বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণ সমাপ্ত, ২০ জনের মাঝে সনদপত্র বিতরণনিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টাসিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধারবাগমারায় চাঁদাবাজির অভিযোগে একজনকে গণধোলাইগাছ বাঁচলে মানুষ বাঁচবে: এমপি মিলন‘উপ-নির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন’সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালাহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণপরিচর্যার খোঁজে স্পটে ইউএনও, পুঠিয়ায় রোপণ করা গাছের চারা পরিদর্শন ও দিকনির্দেশনাবাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান, উদ্বেগে পরিবারসিরাজগঞ্জে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> পুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধ

পুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবার মান নিয়ে নানা অভিযোগ উঠেছে। কোথাও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট, আবার কোথাও চিকিৎসক ও সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে বলে অভিযোগ রোগী ও স্বজনদের।

এসব অভিযোগের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিমের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। এ সময় তাঁরা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভেতরের পরিবেশ, চিকিৎসা সরঞ্জাম, জনবল এবং কর্মরত চিকিৎসকদের বিষয়ে খোঁজ নেন।

অভিযানকালে জনবল ও চিকিৎসক সংকটসহ বিভিন্ন অনিয়মের কারণে রিজিয়া ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ওই ক্লিনিকে ভর্তি থাকা তিনজন রোগীকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের জন্য নির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানের সময় স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিধান কুমার ঘোষ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। ফলে কোন ক্লিনিকে কী ধরনের চিকিৎসক দায়িত্ব পালন করেন এবং সেবার মান কেমন, এ বিষয়ে তাঁর প্রত্যক্ষ ধারণা রয়েছে বলে তাঁদের দাবি।

এ ছাড়া বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের অনিয়ম তদন্তে যেসব চিকিৎসককে নিয়ে কমিটি গঠন করা হয়, তাঁদের কেউ কেউ একই ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা দিয়ে থাকেন—এমন অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। তাঁদের দাবি, একই ব্যক্তি সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা দিলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে বিষয়টি আরও খতিয়ে দেখা প্রয়োজন।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম, নিবন্ধিত চিকিৎসক এবং নির্ধারিত মানদণ্ড নিশ্চিত করা জরুরি। নিয়মিত তদারকি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে রোগীদের ঝুঁকি কমানো সম্ভব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news